Tuesday , 15 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

পীরগঞ্জ প্রতিনিধিঃ “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্যে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সহকারি কমিশনার(ভুমি) কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা খালেদ মোর্শেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জিন্নাতারা ইয়াছমিন, যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম, বণিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা দ্যূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সংবাদ সম্মেলনে স্বামী-সন্তানসহ নিজ জীবনের নিরাপত্তা দাবী অসহায় স্কুল শিক্ষিকা লাবনী আক্তার মালার

হোয়াইট হাউসের উচ্চপদে দায়িত্ব পেলেন ময়মনসিংহের জাইন সিদ্দিকী

বীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার -১

বোচাগঞ্জে ঢিলেঢালা লকডাউন ঃ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

বোদায় যুব জাগপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আ-টক

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন

কমিউটিনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়নে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

বীরগঞ্জ থানায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ