Monday , 28 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে কোভিড-১৯ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে মানব কল্যান পরিষদ নামে একটি সংস্থা এ সভার আয়োজন করেন। এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় ইনসিওরিং পিপল পার্টিশিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোভিড-১৯ বিষয়ক ডিজিটাল উপস্থাপনা উপস্থাপন করেন সংস্থার গবেষনা কর্মকর্তা রাকিবা ইয়াসমিন। বক্তব্য দেন, সংস্থার প্রকল্প ব্যবস্থাপক সাদেকুল ইসলাম, প্রজেক্ট অফিসার অপুমনি রায়, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-উর-রশিদ পারুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম ও মামুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, ফজলুর কবীর, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক দেলোয়র হোসেন দুলাল, বিষ্ণুপদ রায়, অঙ্গিকার নাট্য নিকেতনের সভাপতি গৌতম দাস বাবলু প্রমুখ। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিনামুল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম

দেশের জনগন নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেবীগঞ্জে সফল পোনা চাষী স্কুল শিক্ষক চিনু মাস্টার

ঠাকুরগাঁওয়ে আদালত অবমাননার দায়ে কৃষি কর্মকর্তা জেল হাজতে

পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত-আহত ২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে হারুন সভাপতি ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুলের স্মৃতিসৌধে পরিবারের শ্রদ্ধা

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৯.০৮, এবার জিপিএ ৫ পেয়েছে ১১হাজার ৮৩০জন

বীরগঞ্জে আশা এনজিও কর্তৃক তিনদিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন