Sunday , 13 March 2022 | [bangla_date]

রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযানে ভারতীয় গরুসহ ৪জন আটক

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শনিবার (১২ মার্চ)দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০টি চোরাচালানকৃত ভারতীয় গরু উদ্ধার করেছে।
এ দিন ভোরে টহলরত পুলিশি অভিযানে ১০টি গরু উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়।

জানা গেছে রানীশংকৈল থানা পুলিশের টহলরত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার মীরডাঙ্গী মধ‍্যপাড়ায় অভিযান চালিয়ে কাশেম আলীর পুত্র আঃ আজিজের বাড়ি থেকে ০৮টি, ভবানন্দপুর গ্রামের সাদেকুল ইসলাম শুকুরুর বাড়ী থেকে ১টি, এবং মীরডাঙ্গী মহেষপুর গ্রামের আঃ রহমানের পুত্র আবুল খায়েরের বাড়ি থেকে ১টিসহ মোট ১০টি ভারতীয় গরু উদ্ধার করে এবং সেই সাথে জরিত থাকায় ৪ জনকে আটক করা। সেইসাথে ১০ গরু পরিহনের কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ি জব্দ করে।

আটককৃতরা হলেন উপজেলার চন্দন চহট ধক্করা গট্টি গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র সাইদুর ইসলাম (৫০), মীরডাঙ্গী মহেষপুর গ্রামের আঃ রহমানের পুত্র আবুল খায়ের(৩৪), মহেষপুর মধ্য পাড়ার কাশেম আলীর পুত্র আঃ আজিজ(৬৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামের জামালউদ্দিনেনর পুত্র জাহাঙ্গীর আলম (৪৫)।

রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল জানান আটককৃত ৪ জনের নামে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তাদের জেলা জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

হরিপুর উপজেলা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন— ত্র্যাডঃ মানিক

ঠাকুরগাঁওয়ে বিধিনিষেধ না মানায় জরিমানা

রাণীশংকৈলে স্বর্ণ পাওয়া ইটভাটায় অনুসন্ধান টিমের মাটির নমুনা সংগ্রহ

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন

এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং মৌলিক গানের অনুষ্ঠান সুরে সুরে মন পবন

বিজ্ঞান প্রজেক্টে সেন্টফিলিফপস হাই স্কুল ও কলেজের ছাত্র হামীম আলমাসের প্রথম স্থান অর্জন

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৭৫০ টাকার পটাশ সার কিনতে হচ্ছে ১৮০০ টাকায়