Friday , 11 March 2022 | [bangla_date]

প্রচেষ্টা ব্লাড ব্যাংকের মাসিক মিটিং অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ ঃপ্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর, এই স্লোগান কে সামনে রেখে (১১ মার্চ ) শুক্রবার সকাল ১০ টায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর উপদেষ্টা সোহেল আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রচেষ্টা ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবার যে মহান ব্রত নিয়ে কাজ শুরু করেছে তা অব্যাহত থাকবে। দেশের কোন মানুষের যেন রক্তের অভাবে মৃত্যু না হয় আমরা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করব। সকল স্বেচ্ছাসেবক একতাবদ্ধ হয়ে আমরা মানব সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক রাশিকুল রাশেদ,সহকারী সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মানিক সেন,সহকারী কোষাধ্যক্ষ হুমায়ুন আহমেদ ইফতি,সহ যুগ্ন সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য সৈকত,সারোয়ার শামীম,পারভেজ,শাহারীয়ার, সুলতান,সাকিবুর রহমান,রনি ইসলাম,পারভেজ হোসেন,মানিক হোসেন জয়,ইউসুফ,লিয়া আক্তার,আঞ্জুমান আখি,ইশিতা সহ আরো অনেকেই ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১ গ্রামে ১৫ জোড়া যমজ ভাই-বোন !

দিনাজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে মাওলানা আব্দুল হালিম দেশের স্বার্থ অক্ষুন্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন

ঠাকুরগাঁওয়ে দাম ভাল থাকলেও অতিরিক্ত তাপমাত্রায় মিষ্টি কুমড়া নিয়ে চিন্তায় কৃষকেরা

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

অনিয়ম বন্ধে বালিয়াডাঙ্গীতে অ্যাপে ধান কেনার উদ্যোগ

অনিয়ম বন্ধে বালিয়াডাঙ্গীতে অ্যাপে ধান কেনার উদ্যোগ

প্রতিষ্ঠার শুরু থেকেই আওয়ামীলীগ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে -পঞ্চগড়ে মোয়াজ্জেম হোসেন আলাল

বোচাগঞ্জে বোরা ধান ও চাল সংগ্রহ শুরু

ফুলবাড়ীর তরুণ কৃষক লাজুর সাফল্যে বদলে যাচ্ছে গ্রামের চিত্র

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের ফুটবল ম্যাচ উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রস্তুতিমূলক খেলা