Friday , 11 March 2022 | [bangla_date]

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এক কথায় শেখ হাসিনা করোনা মহামারিতেও দেশের উন্নয়ন করে দেশকে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।বুধবার (৯ মার্চ ২০২২) সন্ধায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যগণের দায়িত্ব গ্রহণ এবং সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্যগণদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম।।অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

দিনাজপুরের বোচাগঞ্জ সহ সারা বাংলাদেশে মোট ৪৪ টি গন গ্রন্থাগার এর ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দিনাজপুরের বোচাগঞ্জ সহ সারা বাংলাদেশে মোট ৪৪ টি গন গ্রন্থাগার এর ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বীরগঞ্জে হরি মন্দিরের টাইলস এর কাজের শুভ উদ্বোধন

পীরগঞ্জে নৌকা প্রতিকে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান

কাহারোলে কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে বীরগঞ্জে ৬৫ কেজি গাঁজা উদ্ধার,নারীসহ আটক -৩

ঘোড়াঘাটে দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরন

হরিপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের অধিকার আদায়ে কমিটি গঠন

পীরগঞ্জ সঃ কলেজের HSC অনুঃ পরীক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ