Thursday , 3 March 2022 | [bangla_date]

বাঁচতে চায় বীরগঞ্জের শিশু বিন্দা সাহা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ জন্মের পর থেকেই ঠিকমত পৃথিবীর আলো দেখতে পায়নি শিশু বিন্দা সাহা। সে সবসময় তার পিতা-মাতাকে বলেন, আমি বাঁচতে চায়, আমি দুনিয়ার আলো দেখতে চায়। তার কথা শুনে তার পিতা-মাতাসহ পরিবারের সকলে ভেঙ্গে পড়েছেন। বিন্দার পিতা দেশের বিত্তবানদের কাছে মানবিকথসাহায্যথপ্রার্থনা ও আকুল আবেদন করেছেন। দিনাজপুরের বীরগঞ্জ পৌর সভার ৪নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার এইমেয়েটির নাম বিন্দা সাহা। শিশুটির বয়স (৫) বছর। জন্ম থেকেই সে একটি শারীরিক সমস্যা নিয়ে বড় হচ্ছে। শিশুটির বাম চোখ ও নাকের মাঝামাঝি একটি টিউমারের ন্যায় কোষ দেখা দেয়। সময়ের সাথে সাথে তার এ অস্বাভাবিক কোষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে এখন তার বাম চোখ পুরোটাই গ্রাস করেছে।মেয়ে শিশুটিকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি সার্জারি করতে অনেক অর্থ প্রায় চার লক্ষ(৪,০০,০০০) টাকা। মেয়েটির বাবা (কার্তিক সাহা) একজন সামান্য মেকানিক। উনার পক্ষে এত টাকা জোগাড় করা অনেক কঠিন। শিশুটিকে নিয়ে পরিবারের সকলে চিন্তিত।আত্মীয়- স্বজন, কিছু হৃদয়বান মানুষ ও নিজের জমানো টাকায় প্রায় দুই লক্ষ(২,০০,০০০) টাকা জোগাড় করেছেন। আরও প্রায় দুই লক্ষ(২,০০,০০০) টাকা প্রয়োজন ।শিশুটির জন্য তার বাবাকে সাহায্য ও সহযোগিতার সৎ ইচ্ছাই পারে মেয়েটিকে একটি স্বাভাবিক জীবন উপহার দিতে । আর্থিকভাবে কেউ সাহায্য করতে চাইলে শিশুটির বাবার বিকাশ-রকেট-নগদ -নিজস্ব নাম্বারে ০১৭২৯১১৫৩০৭ যোগাযোগ করতে পারেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩১৪ জোড়া বেঞ্চ বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা উৎসব

পীরগঞ্জে কালের কন্ঠ শুভ সংঘের কম্বল বিতরণ

বীরগঞ্জে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, বাম্পার ফলনের সম্ভাবনা

রানীশংকৈলে মেয়র ও কাউন্সিলর পদে ৫৮জনের মনোনয়ন ফরম জমা

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র-কাউন্সিলদের দায়িত্ব গ্রহন।। বিস্তারিত ভিতরে

ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

খাদ্য অধিদপ্তরে জমির দলিল হস্তান্তর করলেন এমপি রমেশ চন্দ্র সেন

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা