Tuesday , 29 March 2022 | [bangla_date]

বাংলাবান্ধা স্থলবন্দরে জাল রুপীসহ ভারতীয় ট্রাক চালক আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
চতুদের্শীয় স্থলবন্দর বাংলাবান্ধায় জাল রুপিসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বাংলাবান্ধা ইউনিট। সোমবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের এক ঔষধের দোকানের সামনে থেকে ভারতীয় জাল রুপিসহ ছানোয়ার হোসেন (২৯) নামের ওই ট্রাক চালককে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভারতের আসামের ঝগড়াপাড়া ধুবরী এলাকার তছের উদ্দিনের পুত্র ।

জানা যায়, ভারত থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করলে জাল রুপির বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোটের স্বীকার করেন ছানোয়ার। পরে ট্রাকে তল্লাসী চালিয়ে ট্রাকের ভিতর হ্যান্ডব্যাগে ৩৯টি ১০০ ভারতীয় রুপির জাল নোট পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ভারতীয় বৈধ রুপি ৩টি ৫০০ রুপি, ১টি ২০০ রুপি, ১টি ২০ রুপি, ১০ রুপির ২টি নোট ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়। ট্রাকটি স্থলবন্দরে হেফাজতে রয়েছে।

এ বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বাংলাবান্ধা ইউনিটের সহকারী পরিচালক মোঃ সামছুল হক জানান, অভিযান চালিয়ে জাল রুপিসহ ভারতীয় ট্রাক চালককে আটক করে বাংলাবান্ধা বিজিবি (বিওপি) ক্যাম্পে সৌপর্দ্য করেছি। ভারতীয় ওই চালক সুযোগ বুঝে প্রায়ই ভারতীয় জাল রুপি বাংলাদেশে পাচার করতেন।

মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে আটককৃত ভারতীয় চালকের বিরুদ্ধে জাল রুপি রাখা ও বিতরন করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ (বি)র ধারায় বাংলাবান্ধা বিওপির নায়েব সুবেদার মো.শাহজাহান বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

অটিজম মেধাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকার আন্তরিক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

৬১৯ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম শুরু

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের ১৫ দিনের কা.রাদ.ণ্ড

দিনাজপুরে নারী ক্লাব ও প্রেসক্লাব সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে

সূঁচ নয়, নাক দিয়ে টেনে নেয়া টিকার বাংলাদেশে ট্রায়ালের উদ্যোগ

দিনাজপুরে আন্তর্জাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস উদযাপন

পীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

হাবিপ্রবিতে “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক কর্মশালা