Sunday , 27 March 2022 | [bangla_date]

বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিজিবি-বিএসএফের সাংস্কৃতিক ও রিট্রিট প্যারেড প্রদর্শন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫১তম স্বাধীনতা দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ১৮ বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাবান্ধা জিরোপয়েন্ট ও ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফের ফুলবাড়ি আইসিপিতে এই যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ (বিএসপি, পিএসসি) ও বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী অজয় সিং। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন (পিএসসি), পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লে ঃ কর্ণেল গোলাম ফজলে রাব্বি (বিজিবিএম, পিএসসি) ও শিলিগুড়ি সেক্টর বিএসফের ডিআইজি শ্রী পরশু রাম, ১৭৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী হরিশ চন্দ্রসহ বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে দুই দেশের সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, গণমান্য ব্যক্তিবর্গ এবং দুই দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সেতুবন্ধনের অংশ হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজিবি-বিএসএফের মধ্যে শুভেচ্ছা বিনিময়, উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। বিজিবি-বিএসএফের চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা দেখতে ভিড় জমান।

বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফ ফ্রন্টিয়ার কমান্ডার অভিমত প্রকাশ করে সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবসে এ ধরণের অনুষ্ঠান দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫১তম বার্ষিকী স্মরণীয় দিনটিকে আরও গৌরবান্বিত করার লক্ষে দুই দেশের বন্ধুত্বের এই নিদর্শন যৌথ রিট্রিট প্যারেডের আয়োজনকে সাধুবাদ জানান। পরে বিজিবি-বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময় করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে পণ্যের মূল্যে অতিরিক্ত নেওয়ায় মুদি দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে  ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমায় রংতুলির আঁচড় খানসামায় প্রতিমা বিক্রির হাট

বীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ড. মাসুদুল হক কে সংবর্ধনা

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

প্রতিদিন আড়াই হাজারেরও বেশি প্রবাসীকর্মী দেশে ফিরছেন

জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ঃ ধর্ষক প্রেপ্তার

জেলা প্রশাসককে আশা”র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ভোট কারচুপির শঙ্কা বিএনপি প্রার্থীর