Sunday , 27 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া ৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো.আমিনুল ইসলাম। রবিবার সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়নের শালবাড়ী খাঁটিদিঘী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তিনি ছুটে যান । এসময় কম্বল, চাল, ডাল, আলু, মুড়ি, সয়াবিন তেল, আটা, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও অতিশীঘ্রই পরিবারগুলোকে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা দেয়ার কথা বলে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ১ নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছফিউল্লা দেওয়ান ও বঙ্গবন্ধু সৈনিকলীগের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন শর্মা প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ৭টি পরিবারের ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় নগদ টাকা সহ আনুমানিক ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নীল আকাশের নীচে ডানা মেলেছে শুভ্র-সোনালী কাঞ্চনজঙ্ঘা হাজারও পর্যটকের পদচারণায় মূখর তেঁতুলিয়া

খানসামায় একই পরিবারে দুই প্রতিবন্ধী; বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন

ঠাকুরগাঁওয়ে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে নিহত শিশু কন্যা আশার জানাযা সম্পন্ন!

রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

ধর্ষণের চেষ্টা ও ভাংচুরের মামলায় আটক -১

নবাবগঞ্জে সেলাই প্রশিক্ষণের সমাপনী

বোচাগঞ্জে শিক্ষক সমিতির বার্ষিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

পীরগঞ্জে চক্ষু হাসপাতালে মাইক্রোবাসের চাবি হস্তান্তর