Wednesday , 2 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে নিজেদের শেষ সম্বল হারিয়ে হতবাক হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে অসহায় পরিবার গুলোর পাশে গিয়ে দাঁড়ালেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বুধবার (২ মার্চ) খবর পেয়ে দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৬টি অসহায় পরিবারকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেন তিনি। উপজেলার শিবরামপুর ইউনিয়নের শালবাড়ী খাঁটিদিঘী গ্রামে এ ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বেলা ১১টায় রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। আগুনে খকেন রায়ের ছেলে প্রমদ, সান্ত, রতন, জতিন রায়ের ছেলে দমাসু, রবিন ও আকালু রায়ের মেয়ে নয়ন বালার ৬টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি ওইসব পরিবারের সদস্যরা। ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় নগদ ৭০ হাজার টাকা সহ ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। অসহায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই রইলো না। ঘরের সব পুড়ে গেছে। আগুন পথের ফকির বানিয়ে দিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ছুটে যাই অসহায় ওই পরিবার গুলোর পাশে। উপজেলা পরিষদের পক্ষে থেকে কম্বল দেওয়া হয়েছে। খুব শীঘ্রই টিন ও নগদ টাকা দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভূয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাহিত্যপাঠ ও আলোচনা সভা

পঞ্চগড়ে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন শুরু

বটতলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাবুবাস ও দীক্ষা 

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ । মোঃ মজিবর রহমান শেখ,

বঙ্গবন্ধু সৈনিক লীগের বীরগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি হলেন মনিরুল ইসলাম মানিক

ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

পঞ্চগড়ে ভাঙ্গামালী ব্রিজের পানি প্রবাহে প্রতিবন্ধকতা স্থায়ী জলাবদ্ধতার শংকায় দুই গ্রামের শতাধিক পরিবার

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

বিজ্ঞান প্রজেক্টে সেন্টফিলিফপস হাই স্কুল ও কলেজের ছাত্র হামীম আলমাসের প্রথম স্থান অর্জন