Friday , 4 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে গোডাউন ঘর নির্মাণ

বিকাশ ঘোষ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের মৃতঃ রফাদুল্লাহ সরকারের ছেলে তমিজ উদ্দিন মারা যাওয়ার পর দুই স্ত্রী, পাঁচ পুত্র ও তিন কন্যা রেখে মারা গেলে তার বড় স্ত্রী শাহেলা বেওয়া নাবালক ও বিমাতা ছেলে মেয়েদের ওয়ারিশ সেজে সুজালপুর মৌজার ২৩ নং খতিয়ানের ১২১৮ নং দাগের এক একর সাড়ে সাত শতক জমি গত ২৩/০৭/১৯৭৪ ইং তারিখে ১৫৫৯৪ নং দলিল মুলে সুজালপুর গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরীর নিকট বিক্রয় করেন। একই দাগের জমি লাল মোহাম্মদ, নূর মোহাম্মদ ও দোস্ত মোহাম্মদ সাবালক হয়ে বিমাতা ভাই ও বোনের ওয়ারিশ সেজে গত ২৮/০৩/১৯৮৮ ইং তারিখে ৪৪৫০ ও ৪৪৫৩ নং দলিল মূলে মৃতঃ মোহাম্মদ নুরুজ্জামানের স্ত্রী মোছাঃ দিলারা বেগমের নিকট বিক্রয় করেন। ওয়ারিশগণ সাবালক হয়ে জানতে পারেন তাহার পিতা মারা যাওয়ার পর এক একর সাড়ে সাতচল্লিশ শতক জমি রেখে মারা যান। কিন্তু বিমাতা মা শাহেলা বেওয়া ও বিমাতা ভাই লাল মোহাম্মদ, নূর মোহাম্মদ ও দোস্ত মোহাম্মদ নাবালক ও বিমাতাদের জমি বিক্রি করেন। ওয়ারিশগণ আদালতে মামলা করে একতরফা রায় পেয়ে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমির নিকট আংশিক জমির খারিজ বাতিল ও উদ্ধারের জন্য দরখাস্ত আহŸান করলে মূল মালিকের সন্তান মোঃ মনিরুজ্জামান চৌধুরী খারিজ বাতিলের মামলায় হেরে যাবে ভয়ে আদালতে গত ০৬/১২/২০২১ ইং তারিখে একটি মামলা করেন যে, খালিজ বাতিল না হওয়া পর্যন্ত উক্ত জমিতে উভয় পক্ষ কোন বাড়ি ঘর নির্মাণ করতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয় যে, নিজেই মামলা করে আবার নিজেই উক্ত জমিতে গোডাউন ঘর নির্মান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এব্যাপারে ভূক্তভোগী ওয়ারিশগণ ন্যায় বিচারেরে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সামসুজ্জোহা বাদশা’র মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর শোক

দিনাজপুরে বিশ্ব পানি দিবস পালিত

পীরগঞ্জে বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ৩জন আটক

আটোয়ারীতে সয়নের খুনীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

বাজারের ময়লা পরিস্কার করা মামুন স্নাতকোত্তর এক ডিগ্রিধারী তরুণ!

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু !

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে  বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে  ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভা এবং চারটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা