Wednesday , 23 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধগতি প্রতিবাদে জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ডাকে দিনাজপুরের বীরগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বুধবার সকাল ১১টায় পৌর শহরের বিজয় চত্ত¡রে উক্ত মানববন্ধ অনুষ্ঠিত হয়।
উপাজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি তারিক মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা কমিটির সহ-সভাপতি মনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব ঢালী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, জাতীয় পার্টির সাবেক নেতা মোঃ আবেদ আলী প্রমুখ।
বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে বক্তাগণ বলেন, উন্নয়নের জন্য এদেশের মানুষের কাছে ধন্য ছিল পল্লী বন্ধুৃ হুসাইন মোহাম্মদ এরশাদ। তার শাসন আমল বাংলাদেশের ছিল স্বর্ণযুগ। অথচ এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। দেশে কিছু ক্ষেত্রে উন্নয়ন হলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতিতে মানুষের জীবনে দুর্বিসহ নেমে এসেছে। ঘরে ঘরে হাহাকার চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে একটি দেশ চলতে পারে না। তাই দ্রæত সময়ে সরকার পদত্যাগ করে জনগণকে এই দুর্বিসহ থেকে মুক্তির দাবি জানান বক্তাগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না , ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি– দবিরুল ইসলাম

পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ উদ্বোধন

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প

পীরগঞ্জে গ’লায় ফাঁ’স দিয়ে এবং সড়ক দূ’র্ঘট’নায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত

১৫তম বিসিএস ক্যাডারের ৪০ জন যুগ্ম সচিব-উপসচিব সহ বিভিন্ন সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ৩, আহত ৪

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত দিনাজপুর উপজেলা ঘোষনার লক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন