Sunday , 20 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে টিসিবি পণ্যের বিতরণ উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে টিসিবি পণ্য বিতরণ হয়েছে।আসন্ন পবিত্র রমজানে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহ করবে সরকার। এর ধারাবাহিকতায় রবিবার( ২০ মার্চ -২০২২) সকালে পৌরসভা কার্যালয়ে টিসিবি কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের।সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ, পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, কাউন্সিলর আব্দুল বারিক, আব্দুল্লাহ হাবিব মামুন,মেহেদী হাসানসহ পৌর- কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বিক্রয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তালিকাভুক্ত এক কোটি পরিবারের জন্য দুই দফায় সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর সরবরাহ করবে। প্রতিটি পরিবার রমজানের আগে একবার দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও এক কেজি ছোলা পাবে। আবার রমজানের মাঝামাঝি সময় থেকে ঈদের আগ পর্যন্ত একই পরিমাণ পণ্য আরেক দফা দেওয়া হবে পরিবারগুলোকে। এছাড়া, কোনো কোনো এলাকায় আমদানি করা পেঁয়াজ ও খেজুরও দেওয়া হবে। প্রতি দফায় এসব পণ্য পেতে দরিদ্র পরিবারগুলোর খরচ হবে ৩০০ থেকে ৩৫০ টাকা।সারাদেশের ন্যায় বীরগঞ্জ উপজেলাতেও প্রায় ৩৬ হাজার ১শত ২০ দরিদ্র কর্মহীন পরিবারকে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হবে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে তালিকাও তৈরি করা হয়েছে। এ ব্যাপারে পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল বলেন, ‘সরকারের এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। রমজানকে সামনে রেখে সরকারের এই উদ্যোগ সত্যিই প্রংশনীয়। এমন উদ্যোগ সারাবছরেই চলমান থাকুক।’অত্র পৌরসভায় ১ হাজার ৯শত, ২০জন ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে বলে তিনি জানান।
বীরগঞ্জে তাঁতীলীগের প্রতিষ্ঠার্ষিকী পালন
বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ তাঁতীলীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আনন্দ র‌্যালী, ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল শনিবার বীরগঞ্জ উপজেলা তাঁতীলীগের এ আয়োজন করেন। এ দিন সকাল সাড়ে ৮টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর বেলা ১২ টার দিকে একটি আনন্দ র‌্যালী দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম সরকার, প্রচার সম্পাদক হরিশ চন্দ্র রায় মিঠু। এসময় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপংকর রাহা বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব সোহেল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখতে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতার কোন বিকল্প নেই -পঞ্চগড় পুলিশ সুপার

বীরগঞ্জে জমি নিয়ে ২ ভাইয়ে দ্বন্দ্ব, বৃদ্ধা মাসহ ভাইয়ে ভাইয়ে মামলা

বীরগঞ্জে জনবল সংকটে ব্যাহত মৎস্যবিষয়ক সেবা

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পীরগঞ্জে আগুনে পুড়ল ৮টি ঘড়।। ছুটে গেলেন ইউএনও রমিজ আলম

পঞ্চগড়ে এফপিএবি’র করোনা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

পীরগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল কোন সংখ্যালঘু আক্রান্ত হলে আহত হবে মুক্তিযুদ্ধের চেতনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অসহায় স্থানীয় ফেরিওয়ালা মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

বিরামপুরে কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর