Wednesday , 30 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সুনামধন্য পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০মার্চ -২০২২) বিকেলে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ। এর আগে প্রতিযোগিতায় ২’শ মিটার দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড় এবং সহ ৪০টি ইভেন্টে ৩৫টি খেলাধূলা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান বলেন, কৃতিত্বপূর্ণ জীবন গড়ার অন্যতম মাধ্যম খেলাধূলা। তাই জীবনের ত্যাগিদেই ক্রীড়া “আমাদের কাঙ্খিত স্বপ্ন”। তিনি আরও বলেন, দেশ ও বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জসি রায় সহ শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ এর সভাপতিত্বে রাজ দেবোত্তর ট্রাস্টের সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম উজ্জল,সিনিয়র শিক্ষক শ্রীমন্ত কুমার রায়, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক প্রসেনজিৎ রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী সিনিয়র শিক্ষক হসন্তিকা রায়। শেষে বিজয়ী ১১০ জন প্রতিযোগির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

হরিপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সেটেলমেণ্ট অফিসারের বিরুদ্ধে মামলা

তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও শিশির বিন্দু বিচ্ছেদ আগাম শীতের বার্তা

রোমাঞ্চ ছড়িয়ে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়

বোদায় যুব জাগপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

দিনাজপুরে ৪টি কোচিং সেন্টারকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

হরিপুরে মাদ্রাসায় গোপনে কমিটি গঠন-ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা

বীরগঞ্জে পানিতে ডুবে নিহত সাকিব হোসেন এর পরিবারের খোঁজ-খবর নিলেন এমপি গোপাল