Thursday , 3 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ “বিপন্ন বন্য প্রাণী রক্ষা করি প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ -২০২২) সকালে বন অধিদপ্তর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় সিংড়া জাতীয় উদ্যানের বন বিভাগের আয়োজনে
সিংড়া জাতীয় উদ্যানের বন বিভাগের কার্যালয় হতে একটি সচেতনতামুলক র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর সামাজিক সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও রেঞ্জার কর্মকর্তা হরিপদ দেবনাথ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা। বক্তাগণ বলেন,দিবসটির গুরুত্ব, প্রকৃতি ও জলবায়ু রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব, বন্যাপ্রাণী সংরক্ষনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বন্য প্রাণী হত্যা ও বানিজ্যিকিকরনে আইনের গুরুত্ব সহ প্রয়োজনীয়তা দিকনির্দেশনা প্রদান করা হয়, এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও সামাজিক বনায়ণ কর্মসুচীর উপকারভোগী এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু

অভিন্ন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে মোশাররফ-হাসিম প্যানেলের মনোনয়নপত্র দাখিল

বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন

​সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে ধৈর্য্য ধরুন: ওবায়দুল কাদের

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী পেল ২৫০ শ্রমিক

পীরগঞ্জে ৭ হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে লাম্পির রোগে গরুর মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা