Saturday , 5 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার মান উন্নয়ন, সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুুুরে উপজেলার মরিচা ইউনিয়নের খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে অত্র বিদ্যালয়ের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। সমাবেশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকার শতাধিক মায়েরা অংশগ্রহণ করে। এসময় ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী তার বক্তব্যে বলেন, মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও স্কুল থেকে। তাই শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানের পড়ালেখায় মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান। এর আগে মরিচা ইউনিয়ন পরিষদের মহা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভার আয়োজন করেন আকতারুল ইসলাম চৌধুরী হেলাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ ঝাড়বাড়ি সড়কের কালভার্টে ভেঙে জনসাধারণের চলাচলের ভোগান্তি

ভাষা শহীদদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহীদুল ইসলাম খান এর উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

দিনাজপুরে আব্দুস সালাম হজ্ব গ্রুপের উদ্যোগে হাজীদের পুনর্মিলনী ও দোয়া

রাণীশংকৈলে জাকের পাটির কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের মিশন ও আলোচনা

সীমান্তের কবুতর ঘিরে রহস্য, মামলা দিয়ে জেলে পাঠাল ভারত

বীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের খাবার বিতরণ

বীরগঞ্জে পলাশী সমাজ উন্নয়ন সংস্থা’র স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

দিনাজপুরের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মা-মলায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ ২৫জনকে আ-টক

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়রম্যানের মৃত্যু

নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন, নেসকো নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ