Monday , 28 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে গতকাল বিকেল ৫ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী বাবুল, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাবেক কৃষি কর্মকর্তা মোঃ মনসুর আলী প্রমূখ। মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন. মাদক হচ্ছে সমাজের একটি সবচেয়ে ভয়াবহ শত্রু, এই মাদক থেকে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে এবং এই যুব সমাজের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে একটি সুষ্ঠু ও সচেতন সমাজ গড়ার জন্য যুব সমাজের এগিয়ে আসতে হবে। তাই যুবসমাজকে উৎসাহ প্রদান করার জন্য এবং তাদের এ সকল কাজ কে সহযোগিতা করার জন্য এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি। শুধু মাত্র এই ধরনের দিবসকে কেন্দ্র করে নয় প্রতিনিয়ত এই ধরনের খেলাধুলা আয়োজন করে তরুণ সমাজকে খেলাধুলার মধ্যে ব্যস্ত রাখা এক কৌশল অবলম্বন করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় একদিনে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯২৫

বীরগঞ্জ পৌর মেয়রের ৬০তম জন্মদিন উদযাপন

রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে শিক্ষা কর্মকর্তার পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সকলকে সাথে নিয়ে উন্নয়মূলক কাজ করে যেতে চাই- পৌর কাউন্সিলর আহাম্মদ আলী

রাণীশংকৈলে ভাইস চেয়ারম্যানের বাবা নজরুল ইসলাম আর নেই

বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

দিনাজপুরে এতিম শিশু ও গরিব মানুষের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০