Sunday , 27 March 2022 | [bangla_date]

বোচাগঞ্জে সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ “চোখের ছানী রোগ এর চিকিৎসা নিয়ে, পৃথিবীটাকে দেখবো নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও আটগাঁও ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলম এর স্মরণে তার ছোট ভাই মোঃ মুজ্ঞুরুল আলমের আয়োজনে অাজ ২৭ মার্চ রবিবার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু রোগী দেখেন গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অভিজ্ঞ ডাক্তারগণ । চক্ষু রোগীদের মধ্য হতে ছানী অপারেশণ ও লেন্স প্রতিস্থাপন এর জন্য পরীক্ষা নিরীক্ষা করে রোগী বাছাই শেষে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। আগামী ২৮ মার্চ বাছাই করা চক্ষু ছানী রোগীদের বিনা খরচে বাসে করে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয হতে লেন্স প্রতিস্থাপন এর লক্ষে দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতাল এর নিয়ে যাওয়া হবে। রোগীদের রাতের খাবার হাসপাতাল কর্তৃপক্ষ প্রদান করবে। রোগীদের সাথে কোন রকম সহযোগি বা সহকারী নেওয়া হবে না। উক্ত চক্ষু শিবিরে মরহুম সফিকুল আলমের ছেলে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতিকুর রহমান নভেল উপস্থিত থেকে সবাত্মক সহযোগিতা করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে নারী

বীরগঞ্জে ঝটিকা অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

পদ্মা সেতুর মত কোন ষড়যন্ত্র আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় ঠেকাতে পারবে না-এমপি গোপাল

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

বোদায় বঙ্গবন্ধু ভাস্কর্য উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে একটি মাথা উঁচু করে বাঁচবে

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা