Sunday , 27 March 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে চাাঁদা দাবি, থানায় অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ইউএনও পরিচয়ে মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।
এ বিষয়ে ভূক্তভোগী নেকমরদ ইউপি সদস্য দবিরুল ইসলাম জানান, গত ২৬ মার্চ দুপুরে ইউএনও পরিচয়ে আমার ফোনে কল আসলে বলে যে, তোমার ওয়ার্ডে কয়টি মিষ্টির দোকান আছে? তুমি মিষ্টির দোকানে যাও এবং তাহাদের সহিত আমার মোবাইল ফোনে যোগাযোগ করিয়া দাও। আমি তাহার কথামতে ৬টি মিষ্টির দোকানের মালিকের সাথে যোগাযোগ করে দেই। এসময় তাহাদের কল করে বলে যে, ৩০/৪০ হাজার টাকা দাও, আর না দিলে প্রতি দোকানে লক্ষাধিক টাকা জরিমানা করা হবে।
এ নিয়ে শনিবার রাতে ইউপি সদস্য দবিরুল ইসলাম বাদী হয়ে অপরিচিত মোবাইল নং উল্লেখ্য করে একটি অভিযোগ দাখিল করে।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সেখ (তদন্ত) মুঠোফোনে জানতে চাওয়া হলে, তিনি দায়সারা ভাবে এ প্রতিনিধিকে বলেন, হ্যা এরকম একটি অভিযোগ আমি পেয়েছি, তবে ডিউটি অফিসারের কাছে ছিল কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা বলতে পারছিনা।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, আমার পরিচয়ে কেউ চাঁদা দাবি করবে এটা মেনে নেওয়ার মতো নয়। ভুয়া ইউএনও সেজে যে চাঁদা দাবি করেছে তাদের আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ কে আমি নিদের্শ দিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরল মাইনুল হাসান মহাবিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে নিয়ম ও বিধি লঙ্ঘন এর অভিযোগ

বিরল মাইনুল হাসান মহাবিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে নিয়ম ও বিধি লঙ্ঘন এর অভিযোগ

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহনান চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং !

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়াসহ ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ-গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

নওগাঁয় বার্ষিক রিভিউ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

স্বামী সঞ্জিত চন্দ্র রায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক কঠোর শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে শিক্ষক লাঞ্ছিতের সমাধান না হলে সারাদেশে মাধ্যমিক স্কুল বন্ধ করা হবে –কেন্দ্রিয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম

অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা