Sunday , 20 March 2022 | [bangla_date]

রাণীশংকৈলে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

রোববার ২০ মার্চ বিকালে পৌরশহরের ডিগ্রী কলেজ মাঠে এ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) নজরুল ইসলামসহ কাউন্সিরবৃন্দ, ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মেয়র ও সহকারি কমিশার জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হচ্ছে।

এদিন পৌরসভা ছাড়াও ধর্মগড় ইউনিয়ন পরিষদ চত্বরেও এ কিক্রয় কার্যক্রম চলছে। এবং দ্রুত প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে বলেও তারা জানান।

জানা গেছে এ উপজেলায় প্রায় ১৫ হাজার পরিবার টিসিবি’র ওইসব পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। প্রথমদিনে ভুক্তভোগীদের কিছুটা সময়ের বিড়ম্বনায় পড়তে হয়েছে। কার্ড নিয়ে টিসিবির পণ্য কিনতে আসা ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সকাল ১০ টা থেকে অপেক্ষা করে বিকেলবেলায় পন্য পেয়েছি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, এভাবে আমাদের বসিয়ে রেখে কর্তৃপক্ষ যেন আর আমাদের হয়রানি না করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিরামপুরে ফেন্সিডিলসহ শালী দুলাভাই আটক

এক গনিকে সরিয়ে কাবুলের মসনদে আর এক গনি? প্রেসিডেন্টের প্রাসাদে তালেবান প্রধান

বোদা পৌরসভার প্রানকেন্দ্রে সামাজিক হেলথ্ ও ডায়াবেটিস ফিটনেস ক্লাবের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবহিতকরণ কর্মশালা

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

মান সম্পন্ন ও আন্তজার্তিক মানের গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে হবে —ভাইস চ্যান্সেলর, হাবিপ্রবি

ঘোড়াঘাটে ভিডবিøউবি’র কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন

রাস্তা সংস্কারের দাবিতে বীরগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

রাণীশংকৈলে “নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন” উদ্যোক্তাদের মিটআপ ও বৃক্ষরোপণ কর্মসূচি ।