Sunday , 6 March 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ভোজ্যতেলের পাঁচ লিটারের বোতল উধাও !

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

রমজান মাস শুরুর আগেই সয়াবিন আর পেঁয়াজের বাজারে ‘সংযম’ ভেঙে পড়েছে। সয়াবিনের সঙ্গে দাম বাড়ছে পেঁয়াজের। ‘সরবরাহ নেই’ অজুহাত তুলে বাজার থেকে ভোজ্যতেলের পাঁচ ও তিন লিটারের বোতল উধাও হয়ে গেছে। গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে এমনটি দেখা গেছে।

ক্রেতারা বলছেন, তারা পাঁচ লিটার সয়াবিন কিনতে গেলে দুটি দুই লিটার এবং একটি এক লিটার বোতল ধরে দিচ্ছেন দোকানিরা। এতে তাঁদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এদিকে রোজার আগেই পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠছে। সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনায় নিয়ে সরকারকে সার্বিক বাজার পরিস্থিতি বিষয়ে গুরুত্ব দেওয়ার দাবি তুলছেন ক্রেতারা।

পৌরসভার পাইকারি বাজারে গিয়ে যায়, প্রত্যেক দোকানে এক লিটার ও দুই লিটার বোতলজাত সয়াবিন পাওয়া গেলেও তিন লিটার ও পাঁচ লিটার বোতল পাওয়া যাচ্ছে না। দু’একটি দোকানে একটি কিংবা দুটি বোতল পাওয়া গেলেও তারা নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বোতলে ৩০ থেকে ৫০ টাকা বেশি দাবি করছেন।

নেকমরদ বাজারের মুদি দোকানদার বাবুল হোসেন বলেন, ‘আমার কিছু করার নাই। আমি নিজে বেশি দামে কিনেছি। কোম্পানি বেশি দাম নিলে আমি কী করব। সরবরাহ না থাকলেও ক্রেতা ধরে রাখার জন্য আমাকে ম্যানেজ করে বিক্রি করতে হচ্ছে।’

আলতাফ নামে এক ক্রেতা জানান, তিনি প্রতি মাসে ৫ লিটার সয়াবিন কিনলেও আজ কোথাও ৫ লিটার আর তিন লিটার বোতল পাচ্ছেন না। একাধিক বোতল নিলে বেশি দামে কিনতে হচ্ছে।

রাণীশংকৈল উপজেলার তীর সয়াবিন তেলের ডিলার নিশারউদ্দীন জানান, তারা কোম্পানির অনুকূলে টাকা পাঠিয়েও চাহিদা অনুযায়ী পাঁচ লিটার ও তিন লিটার বোতলের সয়াবিন তেল পাচ্ছেন না। দুই দিন ধরে তাঁদের স্টকে এই পরিমাপের সয়াবিন বোতল নেই। ফলে তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না।

এদিকে সয়াবিনের সঙ্গে তাল রেখে পেঁয়াজের বাজারও অস্থির হয়ে উঠছে। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম এক দিনে কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকার অজুহাত তুলে কেজিতে ৮/৯ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজার আরও চড়া। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা এবং এলসি পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

পাইকারি আড়তদার আমিনুল ইসলাম বলছেন, ‘ঠাকুরগাঁও মোকামে দাম বেড়েছে। আমরা যেমন দামে কিনছি তেমন দামে বিক্রি করছি। আর বৃষ্টির কারণে পেঁয়াজের খেতে ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ কমে গেছে, এ জন্য দাম বাড়ছে।’

কৃত্রিম সংকট নিরসন ও রমজানকে সামনে রেখে বাজার তদারকি বাড়ানো হচ্ছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ শাদী। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বাজার তদারকি বাড়িয়েছি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

পার্বতীপুরের বিপ্লবী আখতার বাঁচতে চায়—সহযোগিতার আহ্বান

বীরগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচার

কাহারোলে সর্ববৃহৎ গরুর হাট রাস্তার উপরে যানজট সৃষ্টি

বীরগঞ্জে জেলা প্রশাসক মাহমুদুল আলম আশ্রয়ন প্রকল্প কাজ পরিদর্শন

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ

তেঁতুলিয়ায় ট্রাক-পাগলু-মোটরসাইকেল সংঘর্ষে শ্রমিকের মৃত্যু, আহত-২

পীরগঞ্জে পোল্ট্রি ফার্মে আগুন, পুড়ল ২ হাজার মুরগি

বীরগঞ্জে ২য় পর্যায়ে গ্রীন ভয়েস সচেতনতামূলক ক্যাম্পেইন

২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে পীরগঞ্জে প্রতিবাদ সভা