Saturday , 26 March 2022 | [bangla_date]

রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালিত হয়।

এ উপলক্ষে এদিন মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ৮ টায় স্বাধীনতার সুবর্ণ র‌্যালী বের করা হয়। সকাল ৯টায় ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিক্ষার্থী ও বিভিন্ন
প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
১১ টায় একই মাঠে ইউএনও স্টিভ কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, কবি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম ও বিদেশি চন্দ্র রায় প্রমুখ। সঞ্চালনা করেন বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক।

বিকেলে একই মাঠে উপজেলা পরিষদ একাদশ
বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইসাথে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৭২ ঘন্টার মধ্যে ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শ্রম আইন পরিপন্থী চাঁদাবাজী বন্ধ না হলে পরিবহন ধর্মঘটের ঘোষণা

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান

পীরগঞ্জে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযোগের পর বাড়িছাড়া সংখ্যালঘু পরিবার

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন বার্তা

বোচাগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূবর্ণজয়ন্তী উদযাপিত

খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রধানমন্ত্রী বরাবরে স্বামরকলিপি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিরা

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বিদ্যুতের খুটি অন্যত্র স্থানান্তরের দাবি