Thursday , 17 March 2022 | [bangla_date]

রানীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের (১৭ মার্চ বৃহস্পতিবার) দুপুরে ঘনস্যামপুর গ্রামের কুলিক নদীর পানিতে গোসল করতে গিয়ে শাহজাহান আলীর মেয়ে সানজিদা আক্তার(১২) ও সুজনা আক্তার (৬) নামে ২ বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মৃত দুই বোনই ঢাকায় থাকতো। মৃত ২জন ছাড়াও অন্য ৩ বোন পরিবারসহ ঢাকা গার্মেন্টসে থাকতো।
শবেবরাত উপলক্ষে ছুটিতে এক সাথে ৫ বোন বাড়িতে বেড়াতে আসে।
বোনরা সবাই মিলে দুপুরে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে গেলে এক সময় সুজনা পানির গভীরে চলে যায়। তাকে বাঁচাতে তার বোন সানজিদা এগিয়ে গেলে দু’জনেই নদীর পানির গভীরে তলিয়ে যায়। গোসল করতে আসা অন্যান্যরা চিৎকার করতে থাকে। আসে পাশে থাকা লোকজন ছুটে আসে নদিতে খুঁজাখুঁজির পর দু’জনকেই মৃত হিসেবে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার এস আই খাজিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মারফত মৃতের পরিবারের কাছেই রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জেলার সর্বোচ্চ আয়কর দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড চেয়ারম্যান

পোড়ামাটি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কান্তজিউ মন্দির

চিরিরবন্দরে জাতীয়তাবাদী ওলামাদলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে সাদ পন্থিদের ২ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

দিনাজপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী,

১৩ বছর পর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

কাহারোলে বাঁশ শিল্পের বাজার ধস, আজ প্লাস্টিক সামগ্রীর কারণে

সমাবেশের নামে বিএনপি জনগনের উপর আঘাত করলে আওয়ামী লীগ বসে আঙ্গুল চুষবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে জেলা আনসার ও ভিডি পি’র উদ্যোগে সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ