Monday , 7 March 2022 | [bangla_date]

হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৮ পিস ইয়াবাসহ রুবেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নির্দেশনায় উপজেলার তারবাগান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে রুবেলকে আটক করে।
হরিপুর থানার এস আই আবু ঈশা ও রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সেই সঙ্গে একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত রুবেল উপজেলার সদর ইউনিয়নের ভবানন্দপুর হাটপুকূর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, রুবেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মন্দির সংস্কার ও দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

সম্প্রতি বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে দিনাজপুর রেস্তোঁরা মালিক সমিতির মত বিনিময় সভা

বালিয়াডাঙ্গীতে আবারও দুই ব্যক্তির করোনা পজিটিভ

ঠাকুরগাঁওয়ে ঘরে ছাদে ৭০ প্রজাতির ফলের গাছ !

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

পঞ্চগড়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থী নিহত, আহত ১

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেনকে দায়িত্ব দেয়ায় পঞ্চগড়ে মিষ্টি বিতরণ