Wednesday , 2 March 2022 | [bangla_date]

হরিপুরে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক স্কুল ছাত্রী(১৫) কে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে হরিপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করেন।

গত সোমবার দুপুরে উপজেলার মিনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, (২৮ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে ওই স্কুল ছাত্রী বাড়ির পাশ্বেই ভূট্টা খেতে ছাগলের জন্যে ঘাস তুলতে যায়। আগে থেকেই ওতপেতে থাকা হৃদয় হাসান ভূট্টা ক্ষেতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে মাসহ আশপাশের সহপাঠীরা ধরার চেষ্টা করলে হৃদয় হাসান পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ছাত্রীকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আমিরুল ইসলাম মামলার সত‍্যতা নিশ্চিত করে বলেন আসামিকে ধরার জোরপ্রচেষ্টা অব‍্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৬০ বছর পর একসঙ্গে স্কুলের মাঠে সহপাঠী ও সিনিয়র-জুনিয়র

দিনাজপুরে ১৭তম বানিজ্য মেলার উদ্বোধন

আ’লীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে বক্তব্যে বলেন —মির্জা ফখরুল

পীরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে আধুনিক ভূমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে পুড়ল ৮ দিনমুজুরের ১৯টি ঘর

হাবিপ্রবির সাথে ‘প্রবৃদ্ধি সুইসকনট্যাক্ট’ এর সমঝোতা স্মারক স্বাক্ষর

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নবাবগঞ্জে বিপুল পরিমান  যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নবাবগঞ্জে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

দিনাজপুরে বিবিডিএস এর উদ্যোগে দারিদ্রতা বিমোচনে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ