Sunday , 13 March 2022 | [bangla_date]

হরিপুরে বিএনপি’র বর্ধিত সভা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আগামী ২৭ মার্চ উপজেলা বিএনপি’র এবং ১নং গেদুড়া, ২নং আমগাঁও ও ৩নং বকুয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টার সময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও হরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক আনসারুল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, জেলা বিএনপি’র সদস্য ও ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস (মুন্টু মাস্টার), উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান মঙ্গলা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ২নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু তাহের ও ৫নং হরিপুর সদর ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল

বীরগঞ্জে এক দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

নানা সমস্যায় জর্জরিত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * এক যুগেরও অধিক সময় ধরে এক্স-রে মেশিন অচল * ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন, ডেন্টাল চেয়ার, এ্যাম্বুলেন্স অচল * ৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন * জরুরী বিভাগে টাকা ছাড়া কাটা-ছেড়া রোগীর সেবা পাওয়া যায় না।

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান

দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

দিনাজপুরে গরমে জীবনযাত্রা ব্যাহত \ রোগী বাড়ছে

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

বীরগঞ্জে সবজির ও পেঁয়াজের দাম কমায় জনমনে স্বস্তি