Thursday , 3 March 2022 | [bangla_date]

হরিপুরে মডেল মসজিদ পরিদর্শন করলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাশেম মুহাম্মদ শাহীন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফাটল পরিদর্শন করলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাশেম মুহাম্মদ শাহীন।
বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১ টায় ঘটনাস্থলে পরিদর্শনে এসে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা ভবনের প্রতিটি কক্ষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় প্রকাশিত ফাটলের অভিযুক্ত স্থানগুলো ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মশিউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, ঠাকুরগাঁও গণপূর্ত্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান ও উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভবন পরিদর্শন শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাশেম মুহাম্মদ শাহীন মসজিদের ফাটল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রাথমিকভাবে আমি ধারণা করছি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ঠিকদার প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণে কিছুটা অনিয়ম ও ভূলত্রুটি করেছে। এই ভূলত্রুটি ও অনিয়মের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অনিয়ম পাওয়া গেলে ঠিাকাদার প্রতিষ্ঠান ও এই কাজে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত

বোদা পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৪৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরে শতাধিক এতিম শিশুকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান

বেকারত্ব দুরীকরনে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষকর্মী গড়তে ভ‚মিকা রাখবে ‘খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’

নির্বাচন যদি ভন্ডুল হয় তা হলে আমাদের প্রত্যাশা ও ২৪ শের আন্দোলনের প্রত্যাশা হোচট খাবে ……….বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

রাণীশংকৈলে প্রচারণা ছাড়াই ইজিপিপির তালিকা, সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশ’ঙ্কা

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার

ইজি ফ্যাশনের শাখা উদ্বোধন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের

নবাবগঞ্জে খেলার সময় পুকুরে পড়ে শিশু মৃ’ত্যু

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির নেতা নিহত আহত-১