Monday , 7 March 2022 | [bangla_date]

হরিপুর ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২২ উদ্য়াপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই মার্চ) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা নির্বাহী কার্যালয় চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পণ শেষে র‌্যালী বের করে উপজেলা দলীয় কার্যালয় এসে দোয়া ও আলোচনা সভা করেন।
হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, ৩বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের রেজা, হরিপুর সদর ইউনিয়নের সভাপতি মোনাব্বর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনসারুল ইসলাম, মহিলা নেত্রী মোবাসসিরা চৌধুরী মিরাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

বীরগঞ্জে একজন শিক্ষক দিয়েই চলছে গ্রামডাংঙ্গী স্কুলে পাঠদান

বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা

বৃহত্তর দিনাজপুরের আঞ্চলিক গানের জন্য শিল্পী প্রয়োজন

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

তেঁতুলিয়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ

রাণীশংকৈল পৌর শহরজুড়ে শোভায়িত হচ্ছে বনায়ন

রাণীশংকৈলে ৫৪মন্ডপে রং-তুলির অপেক্ষায় প্রতিমূর্তি

চিরিরবন্দরে ব্যস্ত কামারশিল্পীরা