Tuesday , 22 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় “আমিই পারি শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করতে” হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ২২। মার্চ মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারি কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) জিন্নাতুন নাহার, বিশেষ অতিথি সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: মোকাররম হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: সামিউল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: মাহমুদ হাসান, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মুনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকতা জবেদ আলী, সংস্থার এডভোকেসি এন্ড সোস্যাল একাউন্টেবিলিটি পিএলসির ফিল্ড কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মন্ডল, পারুল বেগম প্রমুখ। ক্যাম্পেইনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তাগণ সহিংসতা প্রতিরোধ তাদের যৌক্তিক সুপারিশমালা তুলে ধরেন। ক্যাম্পেইনে যুবক যুবতিরা তাদের মেধা, সুচিন্তিত বিবেক, জ্ঞান শক্তি, সাহস এবং ইতিবাসক মনোভাবের মাধ্যমে সমাজের ক্ষতিকারক বিভিন্ন সামাজিক প্রথা ও কুসংস্কার বিশেষভাবে নারী ও শিশুর প্রতি শারিরিক সহিংসতা বন্ধে কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে ধারণা প্রদান করা হয়। এছাড়াও সমাজে সমস্ত অন্যায়, অবিচার ও অন্যায্যতার বিপক্ষে এবং ন্যায়, নায্যাতা ও শান্তির স্বপক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে জোর দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

বীরগঞ্জে পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্য বিতরণ

মোবইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আ/ত্নহ/ত্যা

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারণ সভা

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে সেমিনার অনুষ্ঠিত

কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় দুই উপজেলার উন্নয়ন করে একটি নতুন শহরে পরিনত করতে চাই-এমপি মনজুরুল ইসলাম

এবার দিনাজপুর জেলায় ১২৮৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা \ ব্যস্ত মৃৎশিল্পীরা

বোচাগঞ্জ নিকাহ রেজিষ্ট্রার কাজী হাফিজুর রহমানকে কাবিননামা জালিয়াতির কারনে আদালত কর্তৃক জেল হাজতে প্রেরণ

বীরগঞ্জে ৫ জুয়ারু ও নিষিদ্ধ সিনটাসহ ১ কিশোর গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী