Thursday , 24 March 2022 | [bangla_date]

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিলের সভাপতি আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, কলেজের উপাধ্যক্ষ কামরুল হাসান প্রমূখ। দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। সভায় কলেজের সহযোগী অধ্যাপক একরামুল হক, বদরুল হুদা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম,ো অর্থ সম্পাদক বুলবুল আহাম্মেদ, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

শীতের আগমন : জমে উঠছে মৌসুমী গরম কাপড়ের মার্কেট

ইউপি নির্বাচন ঘিরে বেড়েছে অবৈধ অস্ত্রের বেচাকেনা

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষনের শিকার !

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং

বীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

বীরগঞ্জে বেড়েছে আলু- পেঁয়াজ-রসুনের দাম কমেছে সবজির

দিনাজপুর ৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন সঠিক হয়নি সংবাদ সম্মেলনে অভিযোগ

দৈনিক নওরোজ ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ