Tuesday , 26 April 2022 | [bangla_date]

করোনা সংকটকে মোকাবেলা করে মানুষ আবারো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে শুরু করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥-
দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আজকে অনেকে বলেন, শ্রীলঙ্কার থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সাবধান হই। কিন্তু শ্রীলঙ্কায় আমাদের নেত্রী শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও সৎ নেত্রী নেই বলে তাদের আজ এই অবস্থা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নেতৃত্বের দুর্বলতা ও দুর্নীতির কারণে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দুর্নীতিগ্রস্ত দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্যতা দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে অনুকরণ করার চেষ্টা করছে। তিনি বলেন, করোনার দুই বছর ধরে যখন বিশ্বের উন্নত আধুনিক দেশের বাজে অবস্থা, আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। আর করোনাকালীন সংকটকে মোকাবেলা করে মানুষ আবারো তার অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে শুরু করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২) বীরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও প্রধানমন্ত্রীর পক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহের সনদ, চাবী হস্তান্তর করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়িতে ড্রেনের নালায় যুবকের লাশ, পাশেই পড়ে ছিল মোটরসাইকেল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের প্রতিদ্বন্দি প্রার্থীগণের সাথে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময়

পীরগঞ্জ পৌরসভার সাড়ে ৫৪ কোটি টাকা বাজেট ঘোষনা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আটোয়ারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা

বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষতি –

ঠাকুরগাঁওয়ে মাস্ক বিহিন ৪জনকে জরিমানা

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ