Sunday , 10 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে হটাৎ শিলাবৃষ্টিতে ২ জন আহত, ফসলে ব্যাপক ক্ষতির

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হটাৎ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে বসতবাড়ীর আঙিনা ও রাস্তাঘাট বরফে সাদা হয়ে যায়। ১০ এপ্রিল রবিবার দুপুর আড়াইটার সময় হটাৎ আকাশ কালোমেঘে ভরে চারদিকে অন্ধকার হয়ে যায়। পুরে শুরু হয় বৃষ্টি। তার সাথে যোগ হয় শিলাবৃষ্টি।
স্থানীয়রা বলছে, গেল ৫ বছরে এমন শিলাবৃষ্টি হয়নি। বালিয়াডাঙ্গী চৌরাস্তার ব্যবসায়ী ও পথচারীরা বলেন, ১০ এপ্রিল রবিবার দুপুর দুইটার সময় আকাশ কালো হতে শুরু করে। এরপর আড়াইটার সময় বৃষ্টি বৃষ্টির সাথে শিলাবর্ষণ শুরু হয়। তবে বৃষ্টির সাথে শিলা পড়লেও কোনো ঝড় হয়নি। এদিকে শিলাবৃষ্টির সময় বাড়ীতে ফেরার পথে উপজেলার বড়পলাশবাড়ী এলাকার আবুল খায়ের মনু (৯৫) এক বৃদ্ধ এবং স্কুলহাট বাজারের এক যুবক গুরুতর মাথায় আঘাত পেয়েছেন। বড়বাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের ভুট্টাচাষী আনসারুল হক জানান, শিলাবৃষ্টিতে ভুট্টার গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও মরিচ, পটল, বেগুন সহ অন্যান্য সবজির অপুরণীয় ক্ষতির সম্ভাবনা দেখছেন তিনি।লিচু ও আমচাষী আমিরুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে অর্ধেকের বেশি আম ও লিচুর মুকুল ঝরে গেছে। শুরুতে অনেকেই আম ও লিচুর ফলন নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল। শিলাবৃষ্টি সবার স্বপ্ন নষ্ট করে দিল। বালিয়াডাঙ্গী কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, বালিয়াডাঙ্গী বাজার ও আশপাশের এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে খেতের গম, ভুট্টা, সবজি, আম ও লিচুর ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মাঠে গিয়ে দেখে নিরূপণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিদান ও আমার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চাই -পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

হরিপুরে আইনশৃঙ্খলা ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আত্রাই নদীর চরে তরমুজ চুরি

“হামরা বীরগঞ্জীয়া”র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভাষা সৈনিক আকবর হোসেন একাকী দিন কাটছে

বীরগঞ্জে ঘাঁস চাষ করে শামীমা বেগম স্বাবলম্বী

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

দিনাজপুরে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের অভিভাকদের মাঝে গাভি বিতরণ

সার্বিক কর্ম মুল্যায়নে রংপুর রেঞ্জে ২য় এবং পঞ্চগড় জেলায় আবারো বোদা থানা শ্রেষ্ঠত্ব অর্জন করছে