Wednesday , 13 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক ঘটনায় বাবুল হোসেন (৩২) ও সুভা রানী (৪৫) নামে ২ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বাবুল হোসেন স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে নিজ শয়ন ঘরে সকাল ৯ টায় ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে । পরে বাবুল হোসেন অসুস্থ্য হয়ে গেলে পরিবারের লোকজন টের পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বাড়ির লোকজন অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে বাবুল হোসেন মৃত্যু বরণ করেন। নিহত বাবুল হোসেন বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে।
অন্যদিকে সুভা রানীর স্বামী জমি বিক্রি করতে চাইল বাধা দেয়। এ নিয়ে শাশুড়ির সাথে গত মঙ্গলবার (১২ এপ্রিল) ঝগড়া হয় । পরে বুধবার (১৩ এপ্রিল) বুধবার ভোর ৪ টায় অভিমান করে নিজ শয়ন কক্ষে দানাদার বিষপান করে। পরে পরিবারের লোকজন সুভা রানী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেণ। নিহত সুভা রানী ধনতলা ইউনিয়নের বগাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী। এ বিষয়ে ধনতলা ইউনিয়ের চেয়ারম্যান সমর কুমার চাটার্জী (নুপুর )বলেন, পরেশ চন্দ্র জমি বিক্রি করতে চাইলে সুভা রানী বাধা দেয় । এ নিয়ে অভিমান করে ভোরবেলা দানাদার বিষ পান করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, কোন পরিবারের অভিযোগ না থাকায়। সুরতাল প্রতিবেদন করে দুটি পৃথক ঘটনার ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নকল বিড়ি জব্দসহ ধ্বংস এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

নবরূপীর ঈদ পূনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান

স্বজনদের আহাজারিতে ভারী ঢামেক, ঠাঁই নেই মর্গে

ঠাকুরগাঁওয়ে ২৫ লাখ টাকার মরদেহ সংরণের ফ্রিজার যেন কাজে আসছে না

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

বীরগঞ্জে শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী_ডাঃ সামন্ত লাল সেন

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের   প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তৌহিদী জনতার সংবাদ সম্মেলন জীবন মহলে দরবারের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে