Saturday , 16 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নে বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলে আকবর আলীর (৪০) বিরুদ্ধে।
নির্যাতিত বৃদ্ধা আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝড়গাঁও এলাকার মৃত শাহাজাত আলীর স্ত্রী। বুধবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী মা ছেলেসহ আরও ২ জনের বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা হলেন- ছেলে আকবর আলী, পুত্রবধূ আমেনা বেগম (৩৫) ও ছেলের শ্বশুর মো. আলম (৫০)। নির্যাতিত ওই বৃদ্ধা অভিযোগ করে বলেন, প্রায় সময় তার ছেলে আকবর আলী ও পুত্রবধূ আমেনা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিক ভাবে নির্যাতন করেন। বৃদ্ধার অভিযোগ ছেলে তার শ্বশুরের কু-পরামর্শে প্রায় সময় তাকে খাবার দেয় না। এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তাকে মারধর করেন। গত মঙ্গলবার শাবলকে কেন্দ্র করে ছেলের বউ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করতেই পাশে থাকা কাঠ দিয়ে ছেলে আকবর তার মাথায় আঘাত করেন। এসময় মাটিতে পরে গেলে ছেলের বউ বৃদ্ধার মাথার চুল ধরে টানা হেঁচড়া করলে তার চিৎকার শুনে তার প্রতিবন্ধী মেয়ে মাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে ছেলের বউ প্রতিবন্ধী মেয়েকেও মারধর করেন। পরে মা-মেয়ের চিৎকারের স্থানীয়রা এসে উদ্ধার করেন।
মারধরের কথা অস্বীকার করে ছেলে আকবর আলী জানান, সে পরিবারের একমাত্র ছেলে। তাই পরিবারের কারো সাথে কোনো প্রকার সমস্যা হলেই সে দায় তার ওপর চাপানো হয় বলে জানান তিনি। বৃদ্ধা সাহারা খাতুনকে নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান, রুহিয়া থানার ওসি (তদন্ত) শহীদুর রহমান শহিদ। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছাত্র আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে তিনশত বুলেট লেগেছিল -পঞ্চগড়ে সারজিস আলম

মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন মাইল ফলক

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

ঠাকুরগাওয়ে ইউনেস্কো ক্লাবের জেলা শাখার কমিটি গঠন

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা আদায়

দিনাজপুর হাসপাতালে ভর্তি গুরুতর আহত বাবা ঈদ উদযাপনে বাইকে বাড়ী ফেরা হলো না মা ও মেয়ে-ছেলে

পীরগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

পীরগঞ্জে ভুমিহীনদের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুড়, অগ্নিসংযোগ ঘটনায় সংবাদ সম্মেলন