Wednesday , 13 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আনারসের কেজি ৭০ টাকা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় আনারস বিক্রি হচ্ছে কেজি দরে। প্রতি কেজি আনারস ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। সরেজমিনে দেখা গেছে, বড় সাইজের আনারস গুলো ওজনে প্রায় দুই কেজি হচ্ছে। তাই একটি বড় সাইজের আনারসের জন্য দাম গুনতে হচ্ছে ১৪০ টাকা। আর মাঝারি সাইজের একটি তরমুজ (৫ থেকে ৬ কেজি) ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন, তারা আনারস ও তরমুজ বেশি দামে কিনছেন। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এক পিস আনারস ১৫০ টাকা বা এক পিস তরমুজের দাম ৩০০ টাকা চাওয়া যায় না। বিষয়টি খারাপ দেখায়। ক্রেতারা দাম শুনেই চলে যান। এজন্য তারা কেজি দরে বিক্রি করছেন। তবে প্রশাসনের নজরদারির অভাবে কেজি দরে আনারস ও তরমুজ কিনে ঠকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
বাজারে তরমুজ কিনতে আসা রাকিবুল হক জাগো নিউজকে বলেন, ‘ছোট একটি তরমুজ কিনতে চেয়েছি। বিক্রেতা একদাম ৫০ টাকা কেজি চাইলেন। ওজন করে দেখি পাঁচ কেজি হয়েছে। ওজন করানোর পর না নিলে খারপ দেখায়। তাই কিনতে হলো।’আনারস কিনতে আসা সাকেরুল আহসান বলেন, ‘আনারস এখন কেজি দরে বিক্রি হচ্ছে, তাও আবার ৭০ টাকা। ইফতারে ফলমূল খাওয়ার অভ্যাস বাদ দেবো বলে ভাবছি। এখন ভয় হচ্ছে কবে থেকে যে কলাও কেজি দরে কিনতে হয়।’ঠাকুরগাঁও হাজিপাড়ার বাসিন্দা রইসুল ইসলাম। তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘প্রথম রোজা থেকে বাজারে এসে ঘুরে ঘুরে শুধু ফল দেখি। কেনার সাধ্য হয়নি। রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং দরকার। তাহলে হয়তো কিছুটা স্বস্তি আসবে।’
এ বিষয়ে ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী সাংবাদিকদেরকে বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তবে দূরের বাজারগুলোতে একটু কম যাওয়া হচ্ছে। তরমুজ ও আনারসের বিষয়ে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের পল্লীতে বসতবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-৭

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের

দিনাজপুরে গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

ফুলবাড়ীতে ডিভোর্সী স্ত্রীকে ছুরিকাঘাত, জনতার হাতে আটক স্বামী

ঠাকুগাঁওয়ে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা

দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত-২