Saturday , 30 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ ব্যাচের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তী) ব্যাচের সদস্যরা। “বন্ধুরা সব পাশে আছি অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানে ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তী) ব্যাচের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কলি শারমিন (এডমিন), কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ও সদস্য আরিফুল ইসলাম আরিফ, রিয়াজ, স¤্রাট শাহজাহান, শাহ আলম, আবু আব্দুল্লাহ মিজান, আজিজার রহমান, মিজানুর রহমান, মানস রায়, সানাউল হক সানা, নাসিরুল হক, দেব দুলাল, শুশান্ত রায়, শফিকুল ইসলাম, দিলিপ সরকার, ঠাকুরগাঁও প্রেসকাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিমসহ কিংবদন্তীর অন্যান্য সদস্যরা। এ সময় ওই এলাকার শতাধিক গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, এর আগেও এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তী) ব্যাচের পক্ষ থেকে করোনাকালীন বিভিন্ন সেবামূলক কর্মকান্ড, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল(বাংলা স্কুল)‘র শিক্ষক-কর্মচারীরা পৌরসভা কর্তৃক প্রদেয় বেতন ভাতাদি না পেয়ে মানবেতর জীবন যাপন

ছাত্রশিবিরের উদ্যোগে হাবিপ্রবি’র শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

দিনাজপুরে সমৃদ্ধি ইয়ুথ ফাউন্ডেশন’র কমিটি গঠন

রাজনৈতিক ভাবে অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রংপুর বিভাগীয় রোডমার্চ দিনাজপুর যাত্রায় বিএনপি মহাসচিব এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়-মির্জা ফখরুল

পীরগঞ্জে আউট অব চিলড্রেন এডুকেশন বিষয়ক অবহিতকরণ সভা

খানসামায় ক্যানেল পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

পঞ্চগড়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি ও বিএনপি প্রার্থীকে শোকজ

মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না — ড.এজেড এম জাহিদ হোসেন

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার