Sunday , 17 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,বিশেষ অতিথি অতিরিক্ত হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহুঃ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,পৌর মেয়র অঞ্জুমান আরা বন্যা,উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটুসহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। তাই বর্তমান প্রজন্মকে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তাবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তাছাড়া বর্তমান প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌছে দেয়ারও আহবান জানান বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

দিনাজপুর জেলা আইনজীবী ফ্যাসিস্টমুক্ত করার দাবিতে আইনজীবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব

ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যালঘু ——-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পীরগঞ্জে সেনুয়া বাঁশবাড়ি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাদের ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ শুরু

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র চাষি প্রশিক্ষণ

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরী– আমি মানব সেবক আমার কোন অহংকার নেই

ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্প পরিচালকের পরিদর্শন

ঠাকুরগাঁয়ে আখ চাষে আবার আগ্রহ কৃষকরা