Thursday , 7 April 2022 | [bangla_date]

​​​​​​​পাকিস্তানে ডেপুটি স্পিকারের রুলিং বাতিল, জাতীয় পরিষদ পুনর্বহাল

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পরবর্তীতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দিয়েছেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। এ রায়ের ফলে আবারও বিরোধীদের অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে।

এর আগে, বিকেলে চতুর্থ দিনের মতো আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে এতে অংশ নেন বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম ও বিচারপতি জামাল খান মন্দোখেল।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির গত ৩ এপ্রিলের রুলিং ভুল ছিল।

তিনি বলেন, মূল প্রশ্ন হলো, সামনে কী ঘটবে। এখন কীভাবে এগোতে হবে সে বিষয়ে পিএমএল-এন কৌঁসুলি ও পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খান আদালতকে নির্দেশনা দেবেন। আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে।

রায় ঘোষণাকালে পাকিস্তানি পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সারকে আগামী শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় বিশেষ অধিবেশন আহ্বানের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ওইদিনই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে।

রায় ঘোষণার পরপরই আদালত চত্বরে বিরোধী দলীয় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আগেই পাকিস্তানের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। টেলিভিশনের ফুটেজে সুপ্রিম কোর্ট এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন দেখা গেছে। রায় উপলক্ষে আদালতে বিপুল সংখ্যক আইনজীবী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীর উপস্থিতি দেখা যায়।

গত রোববার ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে সেটি খারিজ করে দেন স্পিকার। এরপর প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রস্তাবে পার্লামেন্টে ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

এতে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেপুটি স্পিকার অসাংবিধানিকভাবে অনাস্থা ভোট বাতিল করেছেন। শেষ পর্যন্ত এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে একটি নোটিশ জারি করে দেশটির সুপ্রিম কোর্ট। সূত্র: ডন, দ্য নিউজ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফার্মাসিটিকেলের রিপ্রেজেন্টিভের

দিনাজপুর লা-য়ন্স ক্লাবের আয়োজনে অক্টোবর সেবাপক্ষের প্রথম দিনে বিভিন্ন কর্মসূচী পালন

রাণীশংকৈল পৌরবাসীর রাতের পাহারা দাড় হতে চাই স্বতন্ত্র মেয়র প্রার্থী রুকুনুল ইসলাম ডলার

আটোয়ারীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে গ্রাম্য পুলিশের উপর সন্ত্রাসীর হামলা

নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী-২০২৫ উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত

পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভায়’ এমপি গোপাল