Monday , 25 April 2022 | [bangla_date]

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পাচ্ছেন ঈদ উপহার

পীরগঞ্জ(ঠাকুরগাও) প্রতিনিধি \ মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ৩য় পর্যায়ে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে আরও ৪৪৮ জন ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপিত জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, জিয়াউর রহমান, সাইদুর রহমান,টেলিনা সরকার হিমু, মকলেসুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলায় ৩য় পর্যায়ে ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য ৪৪৮টি ঘড় প্রস্তুত করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি সহ এসব নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,সিনিয়র সাংবাদিক কাজী নজরুল ইসলা, মোকাদ্দেস হায়াত মিলন, বিষ্ণুপদ রায়, মোশারফ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আইন-আদালতকে নিজের সুবিধায় ইচ্ছেমত ব্যবহার করছে সরকার ———-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি (গাইনী,স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা রোগ এবং মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায়

বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পরকিয়ার জেরে মায়ের হাতে সন্তান হত্যা : মা গ্রেফতার

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

বোদা পৌরসভার নির্বাচন জমে উঠেছে

চার শতাধিক কোভিট-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিল এসএবিডি

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা