Tuesday , 12 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়িতে রান্না করা দুপুরের খাবার খেয়ে সোমবার একই পরিবারের ৫জন অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অসুস্থ্যরা হলেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গ্রামের মৃত সত্য রায়ের ছেলে মনমোহন রায় (৪৪) এবং মনমোহন রায়ের স্ত্রী ধনেশ্বরী রায় (৩৫), মেয়ে লগ্ন রায় (১১), জেমি রায় (১৪) এবং পুষ্টি রায় (৩)।উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গ্রামের মৃত সত্য রায়ের ছেলে মনমোহন রায় নিজ বাড়িতে রান্না করা দুপুরের খাবার খেয়ে সপরিবারে অসুস্থ্য হয়ে পড়ে। খাবার পর থেকে বমি এবং ঘুম ঘুম ভাব শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুকিত সৌরভ জানান, একই পরিবারের ৫জন দুপুরের খাবারের পর ঘুম ঘুম ভাব এবং বমি শুরু হয়। পরে তাদের রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মা ও দুই মেয়ে একটু বেশি বমি করার পাশাপাশি গভীর ঘুমে আছন্ন হয়ে রয়েছে। বর্তমানে তাদের অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্য সেবা দিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে খাদ্যে বিষক্রিয়া কারণে এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নীরিক্ষা ছাড়া নিশ্চিত ভাবে কিছু বলা যাবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত: আহত ৩

বোচাগঞ্জে লাল সবুজে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভুমিহীন পরিবার

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

দিনাজপুরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পীরগঞ্জে ৯৬৭ পিচ ইয়াবা সহ কোচ যাত্রী গ্রেপ্তার

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন

বীরগঞ্জে বালু মহলে অব্যাহত অভিযান। চালকদের জেল জরিমানা, বালু বোঝাই ৩ ডাম্পট্রাক আটক