Thursday , 28 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বিকাশ ঘোষ, (দিনাজপুর) বীরগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে রোজার মাসকে পুঁজি করে বেড়েছে তরমুজ, কলাসহ বিভিন্ন নিত্যপণের দাম। মাত্র দুই সপ্তাহ আগে কলা বিক্রেয় হয়েছে ২০ থেকে ২৫ টাকা দরে সেই কলা বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০ টাকা হালি। অন্যদিকে তরমুজের দাম বেড়েছে দ্বিগুণ। দু’দিনের ব্যবধানে তরমুজের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে।

বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, গত বছর যে তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছিল সেই তরমুজ এবার বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। তাজ মহল সিনেমা হলের সামনে মহাসড়কের পাশে ছোট ছোট অপরিপক্ব তরমুজ ৩৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এতে করে সাধারণ রোজাদার ব্যক্তিরা পড়েছে বিপাকে।

বিক্রেতারা বলছেন, রোজায় তরমুজের চাহিদা বেড়েছে। কিন্তু মোকামে দাম বেশির কারণে সেই পরিমাণ তরমুজ না সম্ভব হচ্ছে না । ফলে চাহিদার তুলনায় ফলন কম থাকায় বেড়েছে দাম।

ভোক্তারা বলছেন, রোজা রাখার পর প্রচুর পানির দরকার হয়। তরমুজ খেলে শরীর ঠাণ্ডা হয়। পানির পিপাসাও কমে। তাই তরমুজ খাওয়া ভাল। কিন্তু মৌসুমি ফল হওয়ার পরেও কেজিপ্রতি তরমুজের দাম অনেক বেশি।

তারা বলেন, বিশ্বের সব দেশেই রমজান মাসে পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসেন ব্যবসায়ীরা। যাতে রোজাদাররা ভালোভাবে রোজা পালন করতে পারেন। কিন্তু বাংলাদেশে উল্টো। রোজার আগের দাম কম থাকলেও রোজা আসতে না আসতেই পণ্যের দাম বাড়ায়।

পৌরশহরের বিজয় চত্বরের তরমুজ ব্যবসায়ী জয়নাল ও তাজমহল মোড়ের হাসেম জানান, গত সোমবার তরমুজ বিক্রি করেছি ৪০ টাকা কেজি। আজকে কেনাই পড়েছে ৪০ টাকা। আর এই তরমুজই ৫০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পৌরসভার নির্বাচন জমে উঠেছে

তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

হরিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- অ্যাডভোকেট টুলু

মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জের ডাঃ মুনিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বালিয়াডাঙ্গীতে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে সংর্ঘষে পুলিশসহ আহত ১৫ জন

ঠাকুরগাঁওয়ে সমমনা সংগঠন ও নেটওয়ার্কের মতবিনিময় সভা