Friday , 1 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও বীরগঞ্জ উপজেলা স্কাউটস, এর ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে ২১৭ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়।উপজেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ বেসিক কোর্সে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৬ জন শিক্ষক কাব স্কাউট লিডার ও ৪ জন রোভার অংশগ্রহন করেন।এর আগে রাতে অনুষ্ঠিত হয় মহা তাবু জলসা। এসময় অনুষ্ঠানটিকে আনন্দঘন করতে প্রশিক্ষণার্থীরা নাচ, অভিনয়, বিভিন্ন দেশের গান পরিবেশন করেন।উক্ত অনুষ্ঠানে আহসান হাবীব (লাবু) সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল হোসেন (সহকারী কমিশনার ভূমি) এবং কোর্সের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম প্রধান শিক্ষক কবি নজরুল উচ্চ বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক খোশবুল আলম, ও অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মো ইয়াকুব আলী (এ,এল,টি)।উল্লেখ্য যে, কোর্সটি তে কোর্স লিডার জনাব মোঃ কহিনুর ইসলাম (এ.এল.টি), ও কোর্স সেক্রেটারী জনাব খলিলুর রহমান (এ.এল.টি) সহ ৮ জন প্রশিক্ষক সেশন পরিচালনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে: “ফ্রিতে প্রতিদিন ইফতার দিচ্ছেন তারা”

খানসামায় বিপদসীমার উপরে করতোয়া নদীর পানি

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে ঘর জবর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত – ৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হরিপুরে ১৬৪ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

বীরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আড়াইবছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

বীরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাকো নির্মান

ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!