Sunday , 24 April 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় আসছে সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য তৈরি প্রধানমন্ত্রীর ঈদের উপহার ৩২৯০৪ টি ঘর উদ্বোধন করবেন।

এরই অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলার ৩৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তৃতীয় পর্যায়ে এবারের ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ ঘরগুলো আনুষ্ঠানিকভাবে বুঝে পাবেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ইউএনও জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে রাণীশংকৈল উপজেলায় ৩৫১টি ঘর হস্তান্তর করা হবে। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহেরুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ

ঠাকুরগাঁওয়ে জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ

পীরগঞ্জে ফসলী জমিতে আবাসন প্রকল্প বন্ধে গন আবেদন

সাংবাদিক আনিসুর রহমানের চাচী আর নেই

দিনাজপুর -১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিদ্বন্দ্বিতা নেমেছে ৫ জন

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

উর্বশী ফোরামের ব্যানারে ১৭ মে মুক্তি পাচ্ছে লায়লা’র নতুন গান‘কাঁচাবাঁশে ঘুণ ধইরাছে’

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার ও দোয়া মাহফিল

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা