Saturday , 23 April 2022 | [bangla_date]

আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে প্রাণ গেল বিদ্যুৎ মিস্ত্রির

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির তারের সাথে জড়িয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ মিস্ত্রীর।
নিহত বিদ্যুৎ মিস্ত্রী উপজেলার ধামোর ইউনিয়নের খৃষ্টানপাড়া এলাকার শসি মোহন দাস এর পুত্র শান্ত দাস (২৫)। স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১টার দিকে বিদ্যুৎ মিস্ত্রী শান্ত দাস ওই এলাকার জনৈক গ্রাহকের বৈদ্যুতিক মিটারের সমস্যা সমাধানের জন্য বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে। এসময় অসাবধানতাবশতঃ খুঁটির উপর তারের সাথে জড়িয়ে পড়লে ছটফট করতে থাকে এবং এক পর্যায়ে খুঁটির উপর থেকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা তার নিথর দেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ মিস্ত্রী শান্ত দাস পল্লীবিদ্যুৎ এর লাইন ম্যানের সহযোগি হিসেবে কাজ করতো। তবে তিনি নিয়োগ প্রাপ্ত নন। এব্যাপারে আটোয়ারী পল্লীবিদ্যুৎ এর এজিএম কাজী হাফিজুল ইসলাম জানান, এটি একটি আত্মহত্যার সামিল। কেননা, অফিসিয়াল অনুমোদন ছাড়া বিদ্যুৎ সরবরাহ (চলন্ত) অবস্থায় কেউ বৈদ্যুতিক খুঁটিতে উঠলে তার অবস্থা কি হতে পারে, সেটা কে না জানে? তাছাড়া শান্ত নামে আমাদের কোনো লাইনম্যান নেই। আটোয়ারী উপজেলায় ১০জন নিয়োগ প্রাপ্ত লাইনম্যান রয়েছে। একমাত্র তারাই বৈদ্যুতিক খুঁটিতে উঠতে পারেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৭ মাস ধরে বন্ধ সিএইচসিপিদের বেতন, আর্থিক সংকটে পরিবার নিয়ে বিপাকে

দিনাজপুরে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন

তেল সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাই দায়ী বক্তব্যে বললেন– মির্জা ফখরুল

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

ঐতিহাসিক রাজবাটী দরবার হলে অনুষ্ঠিত নেচে-গেয়ে নবান্ন উৎসব ও মিলনমেলা