Saturday , 16 April 2022 | [bangla_date]

আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নই। সেই সাথে যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুখে দিতে হবে। তিনি বলেন, কারও ধর্ম অবমাননা করা উচিত নয়। রাজনীতি ও ধর্ম আলাদা। একটির সঙ্গে অপরটির মেলানোর সুযোগ নেই।
শনিবার (১৬ এপ্রিল ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাট ফোরকানিয়া হাফেজিয়া লিল্লাহ্ বোর্ডিং ও এতিমখানা এর পূনঃ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল আরও বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু গর্ব করে বলেছিলেন- ‘বাংলাদেশ সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ’। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অনেক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ইসলামের পৃষ্ঠপোষকতা করলেও ধর্ম নিয়ে রাজনীতি করেননি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্ম নিয়ে রাজনীতি করেন না।
পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পলাশবাড়ী ইউনিয়নের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম শাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভা

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

ঘোড়াঘাটে কৃষকদের আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণ

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীকে স্মারকলিপি

বীরগঞ্জে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসব উদ্বোধন

বোচাগঞ্জে সরকারের দেওয়া জমি দখলের  চেষ্টা, চরম দুর্দশায় ৫ ভুমিহীন পরিবার

বোচাগঞ্জে সরকারের দেওয়া জমি দখলের চেষ্টা, চরম দুর্দশায় ৫ ভুমিহীন পরিবার

ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত