Tuesday , 12 April 2022 | [bangla_date]

কাহারোলের সুন্দরপুর ইউপি সদস্য একটি কুচক্র মহলের ষড়যন্ত্রের স্বীকার

কাহারোলের সুন্দরপুর  ইউপি সদস্য একটি কুচক্র  মহলের ষড়যন্ত্রের স্বীকার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি # দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের ৩নং ওয়াড়র্ের ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলাম দ্বিতীয় বারের বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তার প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। গত ০৫/০৪/২০২২ ইং তারিখে মুর্শিদপুর গ্রামের মোঃ শরিফ উদ্দিনের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম ও সাইফুলের স্ত্রী জোসনা বেগমকে দিয়ে ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন জাতীয় সংসদ সদস্য দিনাজপুর -১, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ কাহারোল , উপজেলা নির্বাহী অফিসার বরাবরে। অভিযোগে জাহানারা উল্লেখ করেন সরকারি ঘর দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা ও জোসনা ১১ হাজার টাকা দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার সকালে সরেজমিনে তদন্ত করতে যান ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ । কিন্তু দুঃখের বিষয় তদন্ত কালর কোন স্বাক্ষী খুঁজে পাযনি তদন্তকারী কর্মকর্তা । সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কু-চক্র মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এলাকাবাসী জানান ইউপি সদস্য ভালো বলে সাধারণ ভোটাররা দ্বিতীয় বার তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এলাকাবাসী এ ধরনের ষড়যন্ত্র কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আছিয়া ধর্ষন ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালিত

দিনাজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

বিরলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের জীবন যুদ্ধে হার না মানা অসহায় – বিন্দাশরী

বোচাগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরীর ব্যাপক গণসংযোগ

দরিদ্র সনাতন ধর্মাম্বলী প্রায় ৫হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম

বোচাগঞ্জে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

কাহারোলে মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত