Sunday , 24 April 2022 | [bangla_date]

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সমম্মেলনে সভাপতি পদে ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে রেজওয়ানুল ইসলাম ও জিল্লুর রহমান চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে দলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে জাহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক-১ পদে রেজাওয়ানুল ইসলাম বিনা প্রতিদন্ডীতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক-২ পদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে ৩৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জিয়াউল ইসলাম। তার নিকতম প্রতিদন্ডী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বাকাউল হক জিলানী রিংকু পান ২৮৩ ভোট। সাংগঠনিক সম্পাদক-২ পদে ৪৬০ ভোট পেয়ে জিল্লুর রহমান চৌধুরী নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ডী উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় পান ১৯৫ ভোট। সম্মেলনে জেলা বিাএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ সভাপতি সুলতানুল ফেরদৌস ন¤্র, ফারুক হোসেন, সৈয়দ মমিনুল হক বাবু, ওয়ায়দুল্লাহ মাসুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সারোয়ার উদ্দীন, সহ সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান, সদস্য বদিউজ্জামান বাদল, মজিদুল হক, জাফুরুল্লাহ, দেলোয়ার হোসেন, পৌর বিএনপি’র ভারপ্রপ্ত সভাপতি মো রুহুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপি’র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর করীম জানান, জেলা বিএনপি’র তত্বাবধানে দুইটি পদে ব্যালটের মাধ্যমে তৃনমুলের ভোট গ্রহন করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের ৭১৫ জন ভোটারের মধ্যে ৬৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে সাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন !

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা

বিরলে আম উৎপাদকবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ

পদ্মা সেতু নিয়ে খালেদা ড. ইউনুসরা ষড়যন্ত্র করেছিল – রাণীসংকৈলের সমাবেশে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোর মাঠে সবুজের সমারোহ আমন ক্ষেতে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ