Monday , 18 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গম কিনতে লটারির মাধ্যমে কৃষক বাছাই

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সোমবার (১৮ এপ্রিল) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা শহীদ মিনারে চত্বরে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে খাদ্যশস্য গম সংগ্রহ করার লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩৪ হাজার ২ শত ৬৫ জন কৃষকের মধ্যে ১ হাজার ৯ শত ৭৫ জন কৃষককে নির্বাচিত করা হয়। জানা গেছে, চলতি মৌসুমে চলতি মৌসুমে ৫ হাজার ৯ শত ২৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর। প্রতি কেজি গম ২৮ টাকা কেজি দরে গমের মূল্য নির্ধারণ করা হয়েছে। বালিয়াডাঙ্গী
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে লটারি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবোধ চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ । এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মচারী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । প্রসঙ্গত: আগামী বৃহস্পতিবার (২১ এপ্রিল) সরাসরি কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে গম সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় শেখ রাসেলের জন্মদিনে এক শিক্ষার্থীর দুই কিলোমিটার সাঁতার

আজ হরিপুরের তরুণ সাংবাদিক নূর মোহাম্মদ এর ২৬ তম জন্মদিন

সেতাবগঞ্জ পৌরসভায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মেয়র অাসলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানীভাতা না পাওয়ায় অসহায় ভাবে জীবন যাপন করছেন —সালমা

আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ,ইফতার মাহফিল

নির্ধারিত সময়েই ভোট হবে, লড়াই করে জিতবো আমরাই : এমপি দবিরুল ইসলাম

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

১৩ বছরে পা রাখল মণি ও মুক্তা

বাংলার কিংবদন্তির সেই ফুটবল যাদুকর সামাদের মৃত্যুবার্ষিকী

দিনাজপুরে বিএনপির ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র্র কাঠামো মেরামতের রূপরেখা’ ব্যাখ্যা ও বিশ্লেষন শীর্ষক আলোচনা সভা