Sunday , 3 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে খাদ্যবান্ধব কর্মসূচির জব্দ করা চাল নিলামে !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দুই বছর পূর্বে জব্দ করা ৬৮ বস্তা ( দুই হাজার ৪০ কেজি) খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার (২ এপ্রিল) বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০২০ সালের এপ্রিল মাসে বিক্রির জন্য বাজারে নেওয়ার সময় বড়পলাশবাড়ী ইউনিয়নের দুই নছিমন চালক সহ খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৬৮ বস্তা চাল জব্দ করেন তৎকালীন বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনও খায়রুল আলম সুমন। পরে ঘটনাস্থলে আটক নছিমনচালক কাউসার পান্নাকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় ওএমএস ডিলার আমিরুল ইসলামের তিনটি গুদাম থেকে আরও ৮৮৯ বস্তা চাল জব্দ করা হয়। ঐ ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণ বাদী হয়ে বড়পলাশবাড়ী ইউনিয়নের ওএমএস ডিলার আমিরুল ইসলাম ও তাঁর স্ত্রী কুলকুমা আক্তার, তাঁর ভাই জমিরুল ইসলাম, সমিরুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের ওএমএসের ডিলার আব্দুর রশিদ ও নছিমনচালক পান্না কাউসারের বিরুদ্ধে মামলা করেন।
এর সঙ্গে আমজানখোর ইউনিয়নের ওএমএস ডিলার আব্দুর রশিদের ডিলারশিপ বাতিল করেন। সাক্ষ্যপ্রমাণের অভাবে গুদামের জব্দ করা ৮৮৯ বস্তা চাল ফেরত পান ডিলার আমিরুল ইসলাম। রাস্তায় দুটি নছিমন থেকে উদ্ধার হওয়া অবশিষ্ট ৬৮ বস্তা চাল খাদ্যগুদামে জমা রাখা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র জানান, চালগুলো দুই বছর গুদামে পড়ে থাকায় নষ্ট হওয়ার পথে। আগামী ৬ এপ্রিল প্রকাশ্যে নিলামে সেটা বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
করোনাভাইরাসের সময়ে ঘটা চাল কেলেঙ্কারির ঘটনাটি এই নিলামের মাধ্যমে শেষ হতে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিক পালিত

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

হরিপুরে মন্দির সংস্কার ও দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসী ভাড়া করে পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

ঘোড়াঘাট ও বিরামপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে সরকারি পুকুর হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জীবনের গল্প বলা ও ছবি আঁকার মাধ্যমে জীবনের দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

বীরগঞ্জে জমি সংক্রান্ত মামলায় আটক -১

আটোয়ারীতে ধানের শীষের বিশাল জনসভা

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া -মনোরঞ্জন শীল গোপাল এমপি