Saturday , 16 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও পৌর শহরের হাজী পাড়ার একটি বাড়িতে জোর পূর্বক ঢুকে এক নারীকে মারপিট করে সাড়ে সাতলাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় ঐ নারীর ব্যবসায়ী স্বামীকেও মারধর করেছে তারা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী লায়লা বেগম সূচনা জানান, তারাবি শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। নিজস্ব বাড়ির দোতালায় দরজায় কড়া নাড়েন কেউ। দরজা খুলতেই হাতে থাকা দেশীয় অস্ত্র, রোড দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। স্বামী স্ত্রীকে মারপিট করে বাড়ির জিনিস পত্র ভাঙ্গচুর করে ড্রয়ার থেকে জমি বিক্রি করা সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বর্তমানে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঐ নারীর স্বামী ইসরাফিল হোসেন বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় সন্ত্রাসী ওহিদুল ও বাকীর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল হামলা ও নগদ সাড়ে ৭ লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি। ছেলে স্কুল ছাত্র অর্ফি বলেন, মা বাবার উপর হামলার কথা শোনার পর আমি বাড়িতে আসি। এসেই ৯৯৯ এ কল করি। পুলিশ এসে আমাদের সাহস যুগিয়েছেন। আশা করি সন্ত্রাসীরা আটক হবেন।
অভিযুক্ত বাকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঐ বাড়িতে যাওয়ার কথা শিকার করেন এবং হামলা ও লুটপাটের বিষয়ে অস্বীকার করেন।
ঠাকুরগাঁও সদর থানার এ এস আই নবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বোদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস’র আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন ও ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করে তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচী

বালিয়াডাঙ্গীতে “দৈনিক যায়যায়দিন” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

টক অফ দা কান্ট্রিতে পরিণত তর্কে জড়ানো সেই চিকিৎসকের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে